২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ২৭টি নলকূপ অকার্যকর হওয়ায় আমন আবাদ চরম হুমকির মুখে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে ২৭টি গভীর নলকূপ অকার্যকর হওয়ার কারণে আমন আবাদ চরম হুমকির মুখে পড়েছে। এক মাস পূর্বে চুরি হওয়া বিদ্যুতের তার পুনরায় সংযোগ না দেয়ার কারণে নলকূপগুলো অকার্যকর হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 10:02 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

স্থানীয়রা জানায়, বিদ্যুতের দ্রুত সংযোগ প্রদানের দাবিতে রোববার কয়েকশ’ কৃষক উপজেলা সদরে বিক্ষোভ প্রদর্শন ও উপজেলা নির্বাহী অফিসার ও বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করে।

একমাস আগে রাধানগর ইউনিয়নের ১০টি গ্রামের এক কিলোমিটার ব্যাপী পল্লী বিদ্যুতের তার চুরি হয়। এরপর কর্তৃপক্ষ কয়েকটি এলাকায় পুনরায় সংযোগ প্রদান করলেও অধিকাংশ এলাকা এখনও বিদ্যুতহীন রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিডিনিউজকে জানান, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সংযোগ প্রদান করা হবে।