বাগেরহাটের চিতলমারীতে অগ্নিকাণ্ডে ২টি দোকান ও গোডাউন ভস্মিভূত
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শৈলদহ বাকপুরা বাজারে শনিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদি মনোহারী দোকান ও একটি গোডাউন ভস্মিভূত হয়েছে। এই ঘটনায় চারজন আহত হয়।
প্রতক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। এ সময় নৈশ প্রহরীদের চিৎকারে গ্রামবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে।
এতে ইলিয়াস নামে ক্ষতিগ্রস্ত এক দোকানীসহ আগুন নেভাতে আসা চার গ্রামবাসী আহত হয়। ইলিয়াসকে (২৮) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
অগ্নিকাণ্ডে গোডাউনের পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত অপর দোকান মালিক কামাল হোসেন জানান।
