চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে অস্ত্রসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌহদ্দিটোলা থেকে শনিবার র্যাব অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, চৌহদ্দীটোলার আবুল কাশেমের ছেলে এনামুল হক (৩০) এবং মহাডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২২)।
র্যাব জানায়, শনিবার র্যাব-৫ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় রোববার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব ব্যবসায়ীদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও একটি কাটা বন্দুক উদ্ধার করেছে।
