২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে আহত ডাকাত সর্দার নিহত

মেহেরপুরে ডাকাতিকালে আহত ডাকাত সর্দার স্থানীয় জেনারেল হাসপাতালে শনিবার রাতে মারা গেছে। পুলিশ রোববার এ কথা জানায়। নিহত ডাকাত সর্দারের নাম খোরশেদ আলী (৪৫)।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 12:36 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

পুলিশ জানায়, শুক্রবার রাতে মেহেরপুর সদর উপজেলার টেংগরামারী গ্রামে পাঁচটি বাড়িতে ডাকাতি করার সময় তার দলের সদস্যদের বিস্ফোরিত বোমায় খোরশেদ আহত হয়।

এ ঘটনায় বাড়ির মালিক নিহত হয়। ডাকাতেরা কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতির পর আহত খোরশেদ পালিয়ে গিয়ে ইসলামপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোরশেদকে গ্রেফতার করে। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে মারা যায়।