২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের মা ও ফুফুকে এসিড নিক্ষেপ

গাজীপুরের কাপাসিয়ায় শনিবার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের মা ও ফুফুকে এসিডে ঝলসে দিয়েছে এক যুবক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

এসিডদগ্ধ শেফালী বেগম (৩৫) এবং ফাতেমাকে (৩৬) কাপাসিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, কাপাসিয়ার বারিশাব ইউনিয়নের বারবো গ্রামের শামসুদ্দিনের ছেলে মনির হোসেন (১৮) একই ইউনিয়নের নয়ানগর গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী মো. সালাহউদ্দিনের মেয়ে শাহিদাকে বিয়ে করার প্রস্তাব দেয়। প্রত্যাখ্যাত মনির ক্ষিপ্ত হয়ে শাহিদার মা ও ফুফুকে এসিড ছুঁড়ে মারে।