২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালানদিয়ার কবিরের আত্মহত্যা: স্মরণসভায় দায়ীদের শাস্তি দাবি

এক স্মরণসভায় বক্তারা মুক্তিযোদ্ধা কালানদিয়ার কবিরের আত্মহত্যার পেছনে দায়ীদের শাস্তি দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

নির্মূল কমিটি আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন- প্রয়াত কালানদিয়ার কবিরের ভাই সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, শ্যামলী নাসরীন চৌধুরী, ফেরদৌসী প্রিয়ভাষিনী, কাজী মুকুল, শিরীন বানু মিতিল, অ্যাডভোকেট খন্দকার আব্দুল মান্নান, প্রয়াতের স্ত্রী সুরাইয়া কবির তিথি, ছেলে তাহসিন কবির অভি ও বহ্নি কবির।