২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আরো ৫টি ডিএনএ ল্যাব স্থাপন করা হবে: স্বাস্থ্য মন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন শনিবার বলেছেন, বিভাগীয় পর্যায়ের মেডিক্যাল কলেজগুলোতে আরো পাঁচটি ডিএনএ পরীক্ষার বিভাগীয় স্কিনিং ল্যাবরেটরি স্থাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

এছাড়া কলেজগুলোতে ফরেনসিক মেডিসিন বিষয়ে øাতকোত্তর কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নগরীর বিয়াম মিলনায়তনে ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞদের সংগঠন ‘দি মেডিকোলিগ্যান্স সোসাইটি অব বাংলাদেশ’র আয়োজনে ফরেনসিক মেডিসিন বিষয়ক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ার আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ শাহাদত হোসেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সহ--সভাপতি অধ্যাপক ডাঃ একেএম আজিজুল হক ও সোসাইটির মহাসচিব অধ্যাপক ডাঃ মোস্তাক রহিম।

অনুষ্ঠানে ফরেনসিক মেডিসিন বিষয়ে বিশেষ অবদানের জন্য অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম (মরনোত্তর), অধ্যাপক ডাঃ আকতারুজ্জামান (মরনোত্তর) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেপাল কার্যালয়ে কর্মরত ডাঃ মোঃ মাজহারুল ইসলামকে সম্মাননা পদক দেওয়া হয়।