২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে এক ব্যক্তির লাশ উদ্ধার

লালমনিরহাটের বুড়িমাড়ী উপজেলায় নিজের চায়ের দোকান থেকে শনিবার সকালে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 01:40 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

নিহতের নাম ননি গোপাল। তিনি বুড়িমাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে একদল সন্ত্রাসী চায়ের দোকানদার ননি গোপালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দোকানের মধ্যে লাশ ফেলে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। হত্যাকান্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।