মেহেরপুরে ডাকাতি: গৃহকর্তা নিহত, কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট
মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের টাংগরামারী গ্রামে শনিবার ভোর রাতে একটি বাড়িতে ডাকাতি করার সময় ডাকাতদের বোমার আঘাতে গৃহকর্তা নিহত হয়েছেন। ডাকাতরা কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
নিহত গৃহকর্তার নাম মো. আশরাফ (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার গভীর রাতে ৩০/৩৫ জনের সশস্ত্র ডাকাতদল টাংগরামারী গ্রামে প্রবেশ করে।
ডাকাতেরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং জালাল, কালু, ইজারুল ও আশরাফের বাড়িতে ডাকাতি করে। তারা প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় গৃহকর্তা আশরাফ প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা বোমা বিস্ফোরণ ঘটালে বোমার আঘাতে গৃহকর্তা মারা যান।
