২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পুরাতন ভবনের দেয়াল ধ্বসে স্কুল ছাত্র নিহত

টাঙ্গাইল জেলায় শুক্রবার একটি পুরাতন ভবনের দেয়াল ধসে পড়লে তাতে চাপা পড়ে এক স্কুল ছাত্র নিহত, দুই টেম্পু চালক আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

নিহতের নাম- নাইম (১৪), সে সেলিম সরকারের ছেলে ও দেলদুয়ার স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। আহতরা হলো জাকির ও মাহফুজ।

সকাল সাড়ে ৮টার দিকে শহরের মেইন রোডের শান্তিকুঞ্জ মোড়ের জাহাঙ্গীর স্মৃতি সেবাক্রমের পুরাতন ভবনের দেয়ালটি হঠাৎ ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই নাইম প্রাণ হারায় এবং টেম্পু চালক জাকির ও মাহফুজ আহত হয়। এ ছাড়াও ছয়টি টেম্পু দুমড়েমুচড়ে যায়।

আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, কাদের সিদ্দিকী বীরউত্তম এমপি ওই ভবনটির মালিক।