২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিষপানে ১ ব্যক্তির আত্মহত্যা

সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাব গ্রামে শুক্রবার ভোরে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

নিহতের নাম-- জুয়েল (২৮), সে ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে জুয়েলের সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। এর জের ধরেই এই সে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে সাভার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।