র্যাব ও পুলিশের সাথে ক্রসফায়ারে পড়ে কুষ্টিয়া ও চট্টগ্রামে ৪ জন নিহত
র্যাব ও পুলিশের ক্রসফায়ারে শুক্রবার সকালে কুষ্টিয়া ও চট্টগ্রামে চার সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা হচ্ছে-- কুষ্টিয়ার আমিরুল, ইজাজ ও মোহন এবং চট্টগ্রামের নিলু বড়–য়া।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকালে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামের আজিবর ঠাকুরের বাড়িতে অভিযান চালিয়ে তারা গুলিবিদ্ধ অবস্থায় পান্না বাহিনীর চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। র্যাব ঘটনাস্থল থেকে এসময় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে গুরুতর আহত শুকমান (৩৫) বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যায়।
অপরদিকে গ্রেপ্তারকৃত পান্না বাহিনীর বর্তমান প্রধান আমিরুল ও ইজাকে সাথে নিয়ে র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতব্যাপী ভেড়ামারা ও দৌলতপুরের বিভিন্ন চরে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে সন্ত্রাসীদের সহযোগীরা তাদের ওপর গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় ক্রসফায়ারে পড়ে বাহিনী প্রধান আমিরুল ও সহযোগি ইজা নিহত হয়।
র্যাব সদস্যরা এসময় ঘটনাস্থল থেকে ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, জেলার রাউজান উপজেলায় শুক্রবার সকালে পুলিশের ক্রসফায়ারে তালিকাভুক্ত সন্ত্রাসী নিলু বড়–য়া নিহত হয়।
পুলিশ জানায়, নিলু বড়–য়াকে বুধবার রাতে রাঙ্গামাটি জেলার বনরুপা এলাকা থেকে আটক করা হয় এবং জিঞ্জাসাবাদের জন্য তাকে চট্টগ্রাম আনা হয়।
জিঞ্জাসাবাদের পর সহযোগিদের গ্রেপ্তার এবং লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ তাকে নিয়ে রাউজানের দূর্গম বনাঞ্চল জগতপুর এতিমখানা এলাকায় অভিযান চালায়।
ঘটনাস্থলে পৌঁছানোর পর তার সহযোগিরা পুলিশকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ করলে পুলিশও পাণ্টা জবাব দেয়।
একপর্যায়ে নিলু পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
