টাঙ্গাইলে প্রাচীর ধসে নিহত ১, আহত ২
টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড়ে শুক্রবার সকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম এমপি’র মালিকানাধীন স্মৃতি সেবাশ্রমের সীমানা প্রাচীর ধসে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
নিহতের নাম মেহেদী হাসান নাইম (১৪)। সে দেলদুয়ার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এবং কাজিপুর গ্রামের সেলিম সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮ টার দিকে শহরের শান্তিকুঞ্জ মোড়ে জাহাঙ্গীর সেবাশ্রমের ৫০/৬০ ফুট সীমানা প্রাচীর ধসে পড়ে। সীমানার পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাবার সময় নাইম দেয়ালের নিচে চাপা পড়ে মারা হয়।
এ সময় দেয়ালের পাশে দাড়িয়ে থাকা ছয়টি টেম্পু চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং দুইজন টেম্পু চালক আহত হয়।
