নওগাঁয় বিদেশী পিস্তল ও গুলিসহ চরমপন্থী দলের আঞ্চলিক নেতা গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এল (লাল পতাকা) এর নওগাঁ আত্রাই উপজেলার আঞ্চলিক নেতাকে বৃহস্পতিবার একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম- হাফিজুর রহমান (২৪)। তিনি আত্রাই উপজেলার আটগ্রাম নামক গ্রামের জনৈক আবু নাসের ওরফে তারা প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ভোর ৪ টায় রানীনগর উপজেলার মিরাটগ্রামের জামিরউদ্দিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান মান্দা থানা বিএনপি’র সহ-সভাপতি মুনছুর আলী মৃধা হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামী।
এ ব্যাপারে রানীনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
