ঠাকরে ভাইদের মধ্যে বিবাদে মুম্বাই বিস্ফোরণ ঘটে থাকতে পারে: বিমান বসু
সিপিএম পশ্চিম বাংলার রাজ্য সম্পাদক বিমান বসু বলেছেন, শিবসেনার রাজ ঠাকরে - উদ্বব ঠাকরে ভাইদের মধ্যে বিবাদের জের ধরে মুম্বাই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
বৃহস্পতিবার কলকাতার প্রধান বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা দলের বৈঠকে দেওয়া বিমান বসুর এ বক্তব্য উদ্ধৃত করে একটি রিপোর্ট করেছে।
বিমান বসু বলেন, শিবসেনা প্রধান বাল ঠাকরের ছেলে উদ্বব আর ভাইপো রাজ ঠাকরের মধ্যে বিবাদের পরিপ্রেক্ষিতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখতে হবে।
তিনি বলেন, ওই দু’ ভাইয়ের মধ্যে গণ্ডগোলের জের ধরে মহারাষ্ট্রে শিবসেনার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। তারা দুর্বল হয়ে পড়েছিল। এ অবস্থার উত্তরণে শিবসেনা এ বিস্ফোরণ কাজে লাগাতে পারে।
