পাবনায় সন্ত্রাসীদের হামলায় এক ব্যক্তি নিহত
পাবনা সদর উপজেলার হরিনারায়াণপুর এলাকায় বুধবার গভীর রাতে সন্ত্রাসীদের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম মফিজ।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল মফিজের শয়ন কক্ষের জানালা দিয়ে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি।
