২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে আবাসন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে

নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরবালুয়া আবাসন প্রকল্পের নামে চাল ও অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 11:29 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএনপি দলীয় এক ইউপি মেম্বারের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানাসহ প্রকল্পের টাকা আটক করেছেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১২ লাখ টাকার আবাসন প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়ে ২ লাখ ৪৮ হাজার টাকা ফেরত দেয়ার জন্য চরএলাহীর ৬ নং ওয়ার্ডের মেম্বারকে প্রশাসন নির্দেশ দেয়। কিন্তু সময়মত এ টাকা জমা না দেয়ায় নিয়মানুযায়ী দ্বিগুণ টাকা পরিশোধের জন্য তাকে নোটিশ দেয়া হয়। পরে ওই মেম্বার এক লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ৩ লাখ ৭১ হাজার টাকা আদায় করার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।

এদিকে একই ইউনিয়নের গাংচিল আবাসন প্রকল্পেও ব্যাপক অনিয়মের অভিযোগ পেয়ে প্রকল্প কাজের ৩০৪ মেট্রিক টন চালের অর্ধেক টাকা আটক করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয়রা অভিযোগে জানান, পানি সম্পদ এবং আইনমন্ত্রীর নামে স্থানীয় কিছু লোক এ প্রকল্পের টাকা আত্মসাত করার চেষ্টা করে।

এ ব্যাপারে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আলম বিডিনিউজকে জানান, সরকরি অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।