খুলনা নিউজপ্রিন্ট চালুর দাবিতে মিল রক্ষা কমিটির অনশন
খুলনা নিউজপ্রিন্ট মিল পুনরায় চালুর দাবিতে নিউজপ্রিন্ট মিল রক্ষা কমিটি বুধবার মিল গেটের সামনে অনশন কর্মসূচি পালন করেছে।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনশন কর্মসূচিতে মিলের শ্রমিক কর্মচারি, কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
বিএনপি নেতা কাজী শহিদুল্লাহ, নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কাজী সেকেন্দার আলী ডালিম, জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, সিপিবি নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ প্রমুখ এসময় শ্রমিক কর্মচারির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
