২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাছ ব্যবসায়ী নিহত

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় মঙ্গলবার সকালে প্রকাশ্য দিবালোকে অজ্ঞাত সন্ত্রাসীরা এক মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

নিহতের নাম- নাজিমউদ্দিন।

সূত্র জানায়, নাজিমউদ্দিন ছানোয়া বাজার থেকে ফেরার পথে আট সদস্যের এটি সন্ত্রাসী দল প্রথমে তাকে ধাওয়া করে। পরে সন্ত্রাসীরা তাকে কুদুখালী গ্রামের কাছে ধরে ফেলে এবং জবাই করে হত্যা করে।

জমিজমা সংক্রান্ত সত্র“তার কারণে এ হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।

নিহতের মা সায়েরা খাতুন বাঁশখালী থানায় দুপুরে একটি মামলা দায়ের করেন।

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলী আকবর নামে একজনকে গ্রেপ্তার করেছে।