ফরিদপুরে ব্যবসায়ী হত্যার সাথে জড়িত সন্দেহে দম্পতি আটক
ফরিদপুরে একজন ব্যবসায়ীকে হত্যার অভিযোগে সন্দেহভাজন দম্পতিকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে--নিহত ব্যবসায়ীর পার্টনার কাজী ফজলুল কাদের মঈন (২৮) এবং তার স্ত্রী কামার জাহান তাসলিম (২৬)।
পুলিশ জানায়, মিষ্টি ব্যবসায়ী ও ঠিকাদার নওশাদ আহমেদকে ৬ জুলাই হত্যা করা হয়। নওশাদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়।
পুলিশ আরও জানায়, এ হত্যাকাণ্ডের পর মিষ্টির দোকানের কর্মচারি শফিকুলকে আটক করা হয়।
