২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে এসিড নিক্ষেপের দায়ে ২ জনের সশ্রম কারাদণ্ড

চাঁদপুরে এসিড নিক্ষেপ মামলার দু’ আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 11:12 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এসিড ট্রাইবুন্যাল আদালত--২ এর বিচারক মোহাম্মদ মাহবুব--উল--ইসলাম সোমবার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে--নাসির উদ্দিন ও শিরিয়া খাতুন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১৬ মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আকানিয়া নাসিরপুর গ্রামের আমিন মিয়ার ছেলে লিটনকে পূর্ব শত্র“তার জের ধরে নাসির এবং শিরিয়া এসিড নিক্ষেপ করে। এতে লিটনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

এ ব্যাপারে লিটনের পিতা কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।