২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালউদ্দিন হত্যা মামলা তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রামে ব্যবসায়ী জামালউদ্দিন হত্যা মামলার শুনানির প্রথম দিনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোমবার তদন্ত কর্মকর্তার (আইও) কাছে কারণ দর্শানোর নোটিশ প্রদানের আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকরাম হোসেন গোয়েন্দা বিভাগকে এক সপ্তাহের মধ্যে কেন মামলার চার্জশিটে অসামঞ্জস্যপূর্ণ ও অসঙ্গতিপূর্ণ মন্তব্য করা হয়েছে তার কারণ দর্শিয়ে জবাব পেশ করার জন্যে আদেশ দেন।

মামলার আবেদনকারী নিহত জামালউদ্দিনের বড় ছেলে সোমবার সময় চেয়ে একটি আবেদন জানালে আদালত ৩১ জুলাই শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর এবং এই মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ১০ জুলাই ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে কিন্তু সেখান থেকে এই ঘটনার মূল হোতা মারুফ নাজিম এবং কালা হেলালের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।