চাঁদাবাজির দায়ে আটক এনএসআই উপ-সহকারী পরিচালক ও তার সহযোগী কারাগারে
ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এর এর উপসহকারী পরিচালক ও তার এক সহযোগীকে নগরীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারের পর সোমবার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ধানমন্ডি পুলিশ জানায়, তারা এনএসআই এর উপসহকারী পরিচালক শাহ আলম ও তার সহযোগী সায়েমকে গ্রেফতার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হরে সাত দিনের রিমান্ড চায়। কিন্তু আদালত তাদের সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ধানমন্ডি পুলিশ তাদের দুজনকে ধানমন্ডি ৭/এ’র ৬৯/সি নম্বর বাড়ি থেকে চাঁদা আদায়ের চেষ্টা করলে হাতে নাতে গ্রেফতার করে।
এ ঘটনায় নীলক্ষেতের বাসিন্দা ও ব্যবসায়ী মোহাম্মদ মিলন বাদী হয়ে মামলা দায়ের করেন।
