২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আরও ১টি বোমা উদ্ধার

ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার একটি ডে কেয়ার সেন্টারের প্রধান ফটকের পাশ থেকে সোমবার সকালে একটি বোমা উদ্ধার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এ নিয়ে গত ১৫ দিনে ফরিদপুর থেকে মোট ছয়টি বোমা উদ্ধার করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার আনোয়ার কামাল জানান, উদ্ধারকৃত বোমাটি পরীক্ষার জন্যে র‌্যাব’র বোমা বিশেষজ্ঞ চাওয়া হয়েছে। বোমাটি এখন কোতয়ালী থানায় পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, একটি চক্র দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব বোমা বিভিন্ন স্থানে রেখে আতংক ছড়ানোর চেষ্টা করছে।

এ ব্যাপারে পৃথক দু’টি মামলা দায়ের ও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।