২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি এলাকায় আরও ৩৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় সোমবার আরো ৩৫ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে গত ২৮ জুন থেকে এ পর্যন্ত এ নিয়ে মোট ২৮৩ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বেসরকারি হিসেবে এ পর্যন্ত ঢাকা, সাভার ও মাদারিপুরে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকারিভাবে এ তথ্য অস্বীকার করা হয়েছে।

এদিকে ডেঙ্গু রোগবাহী এডিস মশা নিধনে ডিসিসি কার্যক্রম শুরু করেছে।

ডিসিসির স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাভাবিক মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু রোগীদের বাসাবাড়ির আশেপাশের ৫০০ গজের মধ্যে ফগিং ও লার্ভিসাইডিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

ডিসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বাংলাদেশ মেডিকেলে আটজন, ইবনে সিনা হাসপাতালে পাঁচজন, জেনারেল মেডিকেলে চারজন, রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনজন, সালাউদ্দিন আশশিফ হাসপাতালে দুইজন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন, বারাকাহ হাসপাতালে একজন, কমফোর্ট হাসপাতালে একজন, হলিফ্যামিলি হাসপাতালে একজন ও খিদমাহ হাসপাতালে একজন রয়েছেন।

ডিসিসির পক্ষ থেকে ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাসাবাড়ির পরিচ্ছন্নতা এবং বিভিন্ন স্থানে পাঁচদিনের বেশি সময় জমে থাকা পানি অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে।