শাজনীন হত্যা মামলার রায়ের ওপর সুপ্রিম কোর্টের ২ মাসের স্থগিতাদেশ
সুপ্রিম কোর্ট সোমবার চাঞ্চল্যকর শাজনীন হত্যা মামলায় হাইকোর্টের রায়ের ওপর দু’ মাসের স্থগিতাদেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী মামলার অন্যতম আসামী প্রকৌশলী হাসানের দায়ের করা লিভ পিটিশনের শুনানি শেষে এ স্থগিতাদেশ দেন।
এর আগে হাইকোর্ট এই মামলায় হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত অপর চারজন হলেন, বাদল, শহীদ (বাবুর্চি), পারভীন ও মিনু (গৃহ পরিচারিকা)।
ডেথ রেফারেন্স বেঞ্চের বিচারপতি আলী আসগর খান এবং এমদাদুল হক ২২ জন সাক্ষী এবং নিু আদালতের রায় বিবেচনা করে ১০ জুলাই এ রায় ঘোষণা করেন।
