২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গ্রেফতার বাণিজ্যের প্রতিবাদে মহিলাদের নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক অবরোধ

রোববার রাতে পুলিশের গ্রেফতার বাণিজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের স্থানীয় মহিলারা নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক চার ঘন্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 02:20 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

স্থানীয়রা আভিযোগ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অতিরিক্ত টাকা আদায়ের জন্য মিথ্যা অভিযোগে তাদেরকে গ্রেফতার করে।

রোববার মধ্যরাতে পুলিশ চারজন শিশুর পকেটে হেরোইনের প্যাকেট ঢুকিয়ে দিয়ে তাদেরকে মাদক পাচারকারী বলে গ্রেফতার করে। তখন স্থানীয় মহিলারা তাদের সন্তানদের ছিনিয়ে আনার জন্য পুলিশকে ধাওয়া করে।

স্থানীয় লোকজন চারজন পুলিশকে আটক করে এবং অপর তিনজন পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মহিলারা চার ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে দাঙ্গা পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।