ফরিদপুর ডে-কেয়ার সেন্টার থেকে ককটেল উদ্ধার
ফরিদপুর শহরের উত্তর ঝিলটুলি এলাকার ডে-কেয়ার সেন্টার থেকে সোমবার সকালে একটি বোমা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ডে-কেয়ার সেন্টার থেকে বোমাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায় গত দুই তিন দিনে ফরিদপুর থেকে এই নিয়ে মোট ছয়টি বোমা উদ্ধার করা হলো।
