ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২
রাজধানীর শেরে বাংলা নগর জিয়া উদ্যানের কাছে সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানায়, রংপুর থেকে আগত একটি যাত্রীবাহী বাস শের-ই বাংলা নগর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
টহলরত পুলিশ আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর একজন মারা যায়।
বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
