২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মগবাজারে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে একজন খুন

রাজধানীর মগবাজার রাজমহল আবাসিক হোটেলের সামনে সোমবার সকালে অজ্ঞাত সন্ত্রাসীরা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (৪৫)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 01:00 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮.৪০ মিনিটে মগবাজার রাজমহল হোটেলের সামনে আবুল হোসেনের সাথে অজ্ঞাত সন্ত্রাসীদের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। ৯ টার দিকে হোটেলের এক কর্মচারী গুলিবিদ্ধ আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হত্যাকান্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায় নি।