২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই গাড়ি উদ্ধার মামলাটি ‘সাজানো’ বলে গোয়েন্দা বিভাগের সন্দেহ

গোয়েন্দা বিভাগ (ডিবি) সন্দেহ করছে বাজারে নতুন আমদানিকৃত ‘অটমেটিক ভেহিকেল লোকেশন সিস্টেম (এভিএলসি) মার্কেটিংয়ের স্বার্থে ‘চোরাই গাড়ি উদ্ধার’ মামলাটি নতুন করে গঠন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (জেসি) ও গোয়েন্দা বিভাগের প্রধান শহিদুল ইসলাম বিডিনিউজকে জানান তিনি এই ব্যাপারে তদন্ত করার জন্যে তদন্ত কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন।

তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, বিডিকম অনলাইন নামের একটি প্রতিষ্ঠান র‌্যাবের চোখ ফাঁকি দিয়ে এভিএলসি আমদানি করছে এবং গোয়েন্দা বিভাগ কর্মকর্তারা এই মামলাটিকে ‘সাজানো’ বলে মনে করছেন।

তবে বিডিকম অনলাইনের নির্বাহী কর্মকর্তা এবং এই প্রতিষ্ঠানের মহাপরিচালকের ভাই সাইদুজ্জামান সুজন গোয়েন্দা বিভাগের এই অভিযোগ অস্বীকার করেন।

সূত্র জানায়, বিডিকম অনলাইন’র মহাপরিচালক শুক্রবার রাজধানী থেকে একটি চোরাই গাড়ির কিনে নেয়। পরে বিডিকম অনলাইন র‌্যাব এবং গোয়েন্দা বিভাগকে গাড়ি চুরির খবর জানায়।

পরে র‌্যাব ও গোয়েন্দা বিভাগ বিডিকম অনলাইনের চুরি যাওয়া গাড়িটি টাঙ্গাইল থেকে নতুন আমদানিকৃত এভিএলএস ব্যবহারের মাধ্যমে উদ্ধার করে।

কিন্তু গাড়ি উদ্ধারের পরে গোয়েন্দা বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আবিস্কার করে যে এটি ‘সাজানো’ সমস্যা এবং এভিএলএস এর প্রচারের জন্যে এটি করা হয়েছে।

যুগ্ম কমিশনার শহিদুল বিডিনিউজকে জানান, বিডিকম অনলাইনকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হবে।

যদি এটা ‘সাজানো’ প্রমানিত হলে ২১১ ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।