২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিস্কৃত শিক্ষকের মনোনয়ন বাতিলের দাবিতে রাবি’র মার্কেটিং বিভাগে তালা, ক্লাশ ও পরীক্ষা বর্জন, বিক্ষোভ সমাবেশ

নৈতিক স্খলনের দায়ে বহিস্কৃত ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই সাথে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস--পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সূত্র জানায়, গত ৩০ জুন অনুষ্ঠিত সিলেকশন বোর্ডের সভায় নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত হয়ে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত বিজনেস এ্যাডমিনেস্ট্রশন বিভাগের সহকারী অধ্যাপক বখতিয়ার রানাকে মার্কেটিং বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য মনোনীত করা হয়। এর প্রতিবাদে বিভাগীয় শিক্ষার্থীরা রোববার সকালে ক্যম্পাসে বিক্ষোভ মিছিল-সমাবেশ এবং বিভাগের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করে। অবস্থান ধর্মঘট শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভাগে তালা ঝুলিয়ে দেয়। বেলা ১২টায় কেন্দ্রীয় ক্যাফেটিরিয়ায় এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এর প্রতিকার দাবি এবং আন্দোলনের নতুন কর্মসূচী ঘোষণা করেছে। এর মধ্যে সোমবার গণছাত্রজমায়েত, বিক্ষোভ মিছিল সমাবেশ, অবস্থান ধর্মঘট কর্মসূচী ছাড়াও আগামী ২৩ জুলাই উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচি রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী অব্যহত থাকবে বলে আন্দোলনকারীরা জানায়। সোমবার রাত ১২টার মধ্যে এ বিষয়ে প্রশাসন সুস্পষ্ট বক্তব্য না দিলে আরো কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রাবি উপাচার্য প্রফেসর এম. আলতাফ হোসেন জানান, এটি তার একার সিদ্ধান্ত নয়। প্লানিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক রানাকে মনোনয়োন করা হয়েছে। অন্যদিকে প্লানিং কমিটির সদস্যরা ও বিভাগের সভাপতি জানিয়েছেন, এটি প্রশাসনের সিদ্ধান্ত। এখন পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় উর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন।