২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়ায় ওষুধ রফতানি শুরু করেছে বেক্সিমকো ফার্মা

বিশ্ব বাজারে নিজেদের পণ্যের সহজলভ্যতা আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা লিমিটেড সম্প্রতি কম্বোডিয়ায় তাদের ওষুধ রফতানি শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

ছয়টি পণ্য নিয়ে এ মাসের প্রথম সপ্তাহে বেক্সিমকো ফার্মার একটি চালান কম্পোডিয়াতে পৌঁছানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আরও একটি নতুন দেশে তাদের ওষুধের বাজার সম্প্রসারন করলো বলে রোববার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রথম রফতানি চালানে বেক্সিমকো ফার্মা  ট্যাবলেট নিউসেপটিন - আর ১৫০মি.গ্রা (রেনিটিডিন), ক্যাপসুল ওমাসটিন ১৫০ মি.গ্রা (ফ্লুকোনাজল), ট্যাবলেট প্রিটিন ১০ মি.গ্রা (লোরাটাডিন), ট্যাবলেট ইয়ামাডিন ২০ মি.গ্রা (ফেসোটিডিন), ট্যাবলেট ইমাডিন ৪০ মি.গ্রা (ফেমোটিডিন) এবং ট্যাবলেট নিউপ্রিল ৫ মি.গ্রা (লিসিনোপ্রিল) রফতানি করেছে।

কম্বোডিয়ার বাজারে বেক্সিমকো ফার্মার রফতানি সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস্ অব ইনটেলেকচুয়্যাল প্রপার্টি রাইটস্ (ট্রিপস্) এর আওতায় বাংলাদেশ  ২০১৬ পর্যন্ত প্যাটেন্ট ওষুধ উৎপাদন করতে পারবে, যা আমাদের প্যাটেন্ট ওষুধ উৎপাদন ও স্বল্পোন্নত দেশে রফতানির সুযোগ এনে দিয়েছে।

তিনি বলেন, রফতানির ক্ষেত্রে বিশ্ববাণিজ্য সংস্থার এ সুবিধাটির কথা বিবেচনা করেই বেক্সিমকো তাদের পণ্য স্বল্পোন্নত দেশ কম্বোডিয়ায় রফতানি শুরু করেছে।

এদিকে কম্বোডিয়ার বাজারে ব্যাপকভাবে সাড়া জাগানোর লক্ষ্য নিয়ে বেক্সিমকো কম্বোডিয়ায় তাদের পার্টনার ভিমপেক্স লিমিটেড এর সাথে যৌথভাবে বাজার সম্প্রসারণ প্রচারণা কার্যক্রম শুরু করেছে।

কম্বোডিয়ায় বেক্সিমকো ফার্মার যাবতীয় পণ্য রেজিষ্ট্রেশন, আমদানি, বিক্রয় এবং বাজারজাতকরণে ভিমপেক্স লিমিটেড সকল প্রকার সহযোগিতা করবে। এর পাশাপাশি বেক্সিমকো ইতিমধ্যে কিছু নিজস্ব সেলস্ এজেন্ট নিয়োগ করেছে যারা এসব পণ্য বাজারজাতকরণে কাজ করবে বলে নাজমুল হাসান জানান।

তিনি বলেন, সিংগাপুর, ভিয়েতনাম, এবং মায়ানমারের পর কম্বোডিয়া হলো চতুর্থ আসিয়ান সদস্যভূক্ত দেশ যেখানে বেক্সিমকোর ওষুধ পণ্য প্রবেশ করলো। যেহেতু কম্বোডিয়া একটি ওষুধ আমদানি নির্ভর দেশ সেহেতু স্থায়ীভাবে পণ্য রফতানির ক্ষেত্রে বেক্সিমকোর জন্য এটি একটি আদর্শ রফতানির বাজার হবে।  

এদিকে রফতানির পরিমাণ বাড়াতে বেক্সিমকো তাদের আরও ২৮টি পণ্য কম্বোডিয়ায় রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করেছে। এসব পণ্যের মধ্যে প্যাটেন্ট ছাড়াও যেগুলো  উৎপাদনে প্রযু্িক্তগতভাবে তুলনামূলকভাবে জটিল সেগুলো অন্তর্ভূক্ত আছে।

উল্লেখ্য বেক্সিমকো ফার্মা বেক্সিমকো গ্র“পের একটি অঙ্গ প্রতিষ্ঠান যা নিজস্ব প্রযুক্তিতে প্রায় সকল রোগের ওষুধ উৎপাদন করে থাকে।