রাবিতে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষে ৩ জন আহত
পূর্ব--সংঘর্ষের জের ধরে শনিবার রাজশাহী বিশ্ব^বিদ্যালয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় সংগঠনের দুই ক্যাডারসহ তিনজন আহত হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাবির টুকিটাকি চত্বরে মহড়া দেওয়াকে কেন্দ্র করে ছাত্র দলের বহিরাগত ক্যাডার খোকনকে পেটায় ছাত্রদল ক্যাডার শামীম ও কাউসার। এ ঘটনার জের ধরে শনিবার সকালে খোকন শামীমকে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী বিনোদপুরে একটি ছাত্রাবাসে আটকে রেখে বেধড়ক মারপিট করে। পরে প্রক্টর গিয়ে শামীমকে উদ্ধার করে।
এদিকে আহবায়ক লিখন গ্র“পের ক্যাডাররা শামীমকে মারধোর করেছে-- এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে যুগ্ম--আহবায়ক ওয়াহেদুজ্জামান গ্র“পের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লিখন এবং ওয়াহেদ গ্র“পের ক্যাডারার লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়। বেলা ২টার দিকে ওয়াহেদ গ্র“পের ক্যাডাররা লিখন গ্র“পের ক্যাডারদের ধাওয়া করে। লিখন গ্র“পের ক্যাডাররা পাল্টা ধাওয়া করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে ছাত্রদল ক্যাডার কাউসার ছাড়াও গোলাম সারোয়ার নামে একজন এমফিল গবেষক ইটের আঘাতে মারাত্মক আহত হন। ছাত্রদল ক্যাডার শামীম ও কাউসারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
