চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রাম মিরেরসরাই এলাকায় শুক্রবার সকালে ট্রাক ও ট্যাক্সি ক্যাব সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
নিহত তিনজনের মধ্যে দুজন ট্যাক্সি ক্যাবের যাত্রী এবং অপরজন ড্রাইভার। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানায়, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মাস্তাননগর বাইপাস সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্যাক্সি ক্যাবের সাথে ট্রাকের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন মারা যান।
