কেরাণীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কেরাণীগঞ্জের খেজুরবাগে শুক্রবার সকাল ৯টায় পুলিশ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে।
নিহতের দেহে ধারালো অস্ত্র দিয়ে তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পরনে রয়েছে ফুল হাতার শার্ট ও লুঙ্গি।
পুলিশ জানায়, যুবকটিকে হত্যার পর অজ্ঞাত হত্যাকারীরা একটি বটগাছের কাছে লাশ ফেলে রেখে যায়। এ ব্যাপারে দাসকিন কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্যে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
