২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে ডাকাতি, ২ কমিউনিটি পুলিশসহ আটক ৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার মাত্র ১০০ গজ দুরে বসুরহাট বাজারের গোল্ডেন স্টোর নামের একটি টেলিফোনের দোকানে বৃহস্পতিবার রাতে দুধর্ষ ডাকাতি ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাজারের দুই কমিউনিটি পুলিশসহ আটজনকে আটক করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

ডাকাতরা এসময় নগদ ২০ হাজার টাকা, ১৫টি মোবাইল সেট ও ৪০ হাজার টাকার মোবাইল কার্ডসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আটককৃতরা হলো- কমিউনিটি পুলিশ সফিউল্লাহ (৫০), আবুল হালিম (৪২), বাজারের শ্রমিক নূরুজ্জামান (২০), আক্তার হোসেন (৩০), শাহীন (২২), আব্দুল মালেক (২৪), সুমন (২২) ও আবুল কালাম (২৫)।

গত বছর ১৯ অক্টোবর রাতে একই স্থানে একটি জুয়েলারী দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এতে পুলিশের জড়িত থাকার অভিযোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা থানা ঘেরাও করলে পুলিশ গুলি করে পাঁচজনকে হত্যা করে। এ ঘটনায় থানার ওসিসহ দু’পুলিশকে চাকুরীচ্যুত এবং ২৬ পুলিশকে শাস্তিমূলক বদলী করা হয়।