চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু
চাঁদপুর--লাকসাম রেলপথের মধুরোড স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা শুক্রবার একথা জানায়।
মৃতের নাম ইয়াছমিন আক্তার (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়াছমিন বৃহস্পতিবার বিকেলে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মারা যায়।
