২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ৮টি দোকান ভস্মিভূত, ২০ জন আহত

পটুয়াখালী শহরের পাওয়ার হাউস মসজিদ মার্কেটে এক অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডে পৌর কমিশনার ও দমকল বাহিনীর সদস্যসহ অন্ততঃ ২০ জন আহত হয়েছে। দমকল বাহিনী শুক্রবার একথা জানায়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাওয়ার হাউস মসজিদ মার্কেটের একটি তেলের দোকান থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা মূহুর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনীর দু’টি ইউনিট এবং স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে পৌর কমিশনার মনিরুল আলম (৪০) সহ ২০ জন আহত হয়। তাদেরকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার ভোরে বরিশাল শের--ই--বাংলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা বিডিনিউজকে জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।