কুয়েতী প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার অভিনন্দন
শেখ নাসির আল-মোহাম্মদ আল-সাবা পূণরায় কুয়েতী প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার তাকে অভিনন্দন জানিয়েছেন।
এক বাণীতে বেগম জিয়া বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার নেতৃত্ব কুয়েত এবং এর জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পথে আরো এগিয়ে যাবে”।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, “বাংলাদেশ এবং কুয়েতের জনগণের পারষ্পরিক সুবিধা অর্জনে দুই দেশের মধ্যেকার বিরাজমান ভাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে”।
প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং কুয়েতের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
