আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের জন্য আরও ৯ লাখ ৭০ হাজার টাকার অনুদান
গত ছয় মাসে আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল তহবিলে নতুন ১১ জন দাতা মোট ৯ লাখ ৭০ হাজার টাকা দান করেছেন।
বৃহস্পতিবার ঢাকা আহছানিয়া মিশন এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, এ অনুদানকে ভিত্তি করে রাজধানীর উত্তরায় ১০ নম্বর সেক্টরের নিজস্ব জমিতে ১৩ তলা হাসপাতাল ভবন নির্মাণের কাজ এগিয়ে চলেছে। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করতে আরো অনেক টাকার প্রয়োজন। এ প্রয়োজন মেটাতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন আহছানিয়া কর্তৃপক্ষ।
দাতারা হলেন: নিশাত মাহমুদ ১ লাখ টাকা, মরহূম আব্দুল আজিম ১০ হাজার টাকা, অধ্যয়ন ফাউন্ডেশন ৩ লাখ ২ হাজার ৮০০ টাকা, রাবিয়া সুলতানা চৌধুরী ১ হাজার টাকা, মো: রহমত পাশা ৫ হাজার টাকা, আনোয়ার মতিন চৌধুরী ১ লাখ টাকা (মরহূম ডা. আব্দুল মতিন চৌধুরীর স্মরণে), নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তি যথাক্রমে ২ লাখ ও ৫০ হাজার টাকা, জরজিনা আহমদ ৫০ হাজার টাকা, আর্জুমান্দ পারভীন বানু ১ লাখ টাকা, এস এন আবেদা বেগম ৫০ হাজার টাকা।
ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের দান, লটারির আয় এবং সরকারি অনুদান মিলিয়ে গত ৩০ জুন তারিখে হাসপাতাল তহবিলে মোট জমার পরিমাণ দাড়িয়েছে ৪৫ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা।
