২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মোস্ট ওয়ান্টেড হেরোইন ব্যবসায়ীসহ গ্রেফতার ৫

রাজধানীতে মোস্ট ওয়ান্টেড হেরোইন ব্যবসায়ীসহ পাঁচ জনকে বুধবার রাতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 01:59 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

গ্রেফতারকৃত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর নাম কল্পনা বেগম। পুলিশ তার চার সহযোগীকে গ্রেফতার করেছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর মধ্যবাড্ডা এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গত তিন বছর ধরে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছিল।

চার ঘন্টা ধরে তার বাড়িতে অভিযান চালিয়ে কর্মকর্তারা দুই কেজি হোরোইন, তিন লাখ ২০ হাজার নগদ টাকা, পাঁচটি মোবাইল এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করে।

পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে কল্পনা বেগম জানিয়েছে, সে মাদক ব্যবসার সাথে জড়িত তবে সে শীর্ষ স্থানীয় বা গডফাদার নয়।