চট্টগ্রামের সিতাকুন্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত ২, আহত ৩
চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় বুধবার রাতে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুইজন শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বৃহস্পতিবার এ কথা জানায়।
নিহতদের নাম বাতেন এবং পনির। তাদের বাড়ি বগুড়া জেলায়। আহতদের পরিচয় পাওয়া যায় নি।
পুলিশ জানায়, বুধবার রাতে শ্রমিকরা যখন পরিত্যক্ত জাহাজ ভাঙ্গার কাজ করছিল তখন বিষাক্ত গ্যাস বের হয়ে এই দুর্ঘটনা ঘটে।
