২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ পিন্টুর দায়ের করা মানহানি মামলায় প্রথম আলো সম্পাদক ও প্রকাশকের জামিন

বিএনপি দলীয় সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর দায়ের করা মানহানির মামলায় বুধবার প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও প্রকাশক মাহফুজ আনাম ঢাকার সিএমএম আদালত থেকে জামিন নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

আজিমপুর কবরস্থানের ওপর দিয়ে রাস্তা নির্মাণের খবর প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে সাংসদ পিন্টু এ মামলা দায়ের করেন।

ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার প্রত্যেককে ১০ হাজার টাকা মুচলেকায় ওই জামিন মঞ্জুর করেন।

আজিমপুর কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণের বিষয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় গত জুন মাসের ভিন্ন ভিন্ন তারিখে সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিরুদ্ধে সাতটি সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ সাংসদ পিন্টু গত ২৫ জুন ঢাকার সিএমএম আদালতে দৈনিক প্রথম আলো এবং একই বিষয়ে সংবাদ প্রকাশ করায় অপর জাতীয় দৈনিক জনকন্ঠের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

ম্যাজিস্ট্রেট শুনানি শেষে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকা দুটির বিরুদ্ধে সমন জারি করেন। বুধবার প্রথম আলোর বিরুদ্ধে মামলার শুনানির তারিখ ছিল। অপরদিকে বৃহস্পতিবার দৈনিক জনকন্ঠের উপদেষ্টা সম্পাদক, সম্পাদক এবং নির্বাহী সম্পাদকের আদালতে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে।

এছাড়া সাংসদ পিন্টু বুধবার দৈনিক জনকন্ঠের সম্পাদক, প্রকাশক, উপদেষ্টা সম্পাদক, নির্বাহী সম্পাদক এবং প্রতিবেদক রাশেদ মেহেদীর বিরুদ্ধে নতুন করে আরেকটি মানহানি মামলা করেছেন।

সিএমএম আদালতে দায়ের করা মামলার আরজিতে বলা হয়, চলতি বছরের ২৭ জুন ওই পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘ জনরোষের ভয়ে পিন্টু সস্ত্রীক সিঙ্গাপুরে ’ এবং পরদিন ২৮ জুন ‘ দেশটা কি মগের মুল্লুক ? পিন্টুকে রুখবে কে ? শিরোনামে খবর প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলোও ছিলো আজিমপুর কবরস্থান দখল সংক্রান্ত।

এ মামলাতেও বিচারক অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।