২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ১৯জন ডেঙ্গু রোগী সনাক্ত

ঢাকা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মীরা বুধবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৯জন ডেঙ্গু রোগীর সন্ধান পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

তাদের মধ্যে সেন্ট্রাল হাসপাতালে আটজন, হলি ফ্যামিলি হাসপাতালে ছয়জন, ইসলামী ব্যাংক হাসপাতালে দুইজন  এবং সালাউদ্দিন আস--শিফা হাসপাতাল, প্যান প্যাসিফিক হাসপাতাল ও কমফোর্ট নার্সিং হোমে একজন করে রোগী চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা সিটি কর্পোরেশন সূত্র জানায়, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন ১১৬জন ডেঙ্গু রোগীর মধ্য থেকে দুইজন চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করে বাড়ি ফিরে গিয়েছে।