২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল-নোমানের মায়ের ইন্তেকাল

মৎস ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল--নোমানের মা আঞ্জুমানারা বেগম বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে চট্টগ্রামের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

তিনি তিন ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মায়ের মৃত্যু সংবাদ শুনে আব্দুল্লাহ আল-নোমান মঙ্গলবার রাতে চট্টগ্রাম পৌঁছান।

নগরীর জামাইতুল ফালাহ কমপ্লেক্সে জোহর বাদ মরহুমার প্রথম নামাজ--ই--জানাজা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছিরউদ্দিন এবং মাহমুদুল ইসলাম চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী এবং সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আঞ্জুমানারা বেগমের মরদেহ রাউজানে তার নিজ গ্রাম গইরায় নিয়ে যাওয়া হয় এবং পারিবারিক কবরস্থানে আছর বাদ দ্বিতীয় নামাজ-ই-জানাজা শেষে দাফন করা হয়।