২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী আইন রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণে অস্ট্রেলিয়ার সহযোগিতার চাইছে বাংলাদেশ

বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণের জন্যে অস্ট্রেলিয়ায় কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান তার কার্যালয়ে বুধবার বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ান হাই কমিশনার ডগলাস ফসকেট’র সাথে সাক্ষাতকালে এই অনুরোধ জানান।

মোরশেদ খান এসময় দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সন্ত্রাস বিষয়ক তথ্য বিনিময় কার্যক্রম আরও জোরদার করার কথা বলেন।

তারা এসময় সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার জন্যেও একমত হন।

বৈঠকে তারা বিশ্ব শান্তি রক্ষায় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করার বিষয়ে মত বিনিময় করেন।

অস্ট্রেলীয় হাই কমিশনার এসময় সন্ত্রাস দমনে বাংলাদেশের প্রচেষ্টা ও উদ্যোগের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় করার জন্যে একত্রে কাজ করার আশ্বাস দেন।