মুম্বাইয়ে বোমা বিষ্ফোরণ: ঢাকাসহ দেশব্যাপী রেড অ্যালার্ট জারি
ভারতের মুম্বাইয়ে মঙ্গলবার সিরিজ বোমা বিষ্ফোরণে ১৯০জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত হওয়ার পর বাংলাদেশ সরকার বুধবার দেশব্যাপী রেড অ্যালার্ট জারি করেছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের জানান, ঢাকায় আইন রক্ষাকারী বাহিনীকে কঠোর সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “মুম্বাই’র মতো বাংলাদেশে এমন কোন হামলা হওয়ার কোন আভাস গোয়েন্দা বিভাগ দেয়নি। তবে আমরা সব ধরণের সতর্কতা অবলম্বন করছি।”
“প্রতিবেশি দেশে এই বর্বরোচিত হামলা খুবই উদ্বেগের বিষয় এবং এ ধরণের সম্ভাব্য হামলা ঠেকাতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত”, বাবর বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এসময় পুলিশের ইন্সপেক্টর জেনারেল আনোয়ারুল ইকবালসহ উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
