মাদারীপুরে ভাই হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন
মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ভাইকে খুনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় আসামী কামাল চৌকিদার তার সহযোগীদের নিয়ে ছোট ভাই রুবেলকে(১১) বাড়ির পাশের মাঠে নিয়ে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করে।
নিহতের পিতা সিকিমালী চৌকিদার বাদি হয়ে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে আসামি কামাল চৌকিদার(৩০) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আলতাফ হোসেন কামালকে কারাদণ্ড এবং অন্য আসামিদের বেকসুর খালাসের নির্দেশ দেন।
