২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকের ৮টি প্রকল্প অনুমোদন: তিস্তা বাঁধ নির্মাণ হবে সরকারি অর্থায়নে, বিস্তারিত

বিদেশি সহায়তার জন্য দীর্ঘ অপেক্ষার পর সরকার অবশেষে ২২৭ কোটি টাকায় নিজস্ব অর্থায়নে তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্প পর্যায়-২, ইউনিয়ট-১ অনুমোদন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

একনেক ২০০৬ - ০৭ অর্থবছরে তাদের প্রথম সভায় বুধবার তিস্তা বাঁধসহ মোট আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৫৬ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সহযোগিতা হিসেবে ৭৮২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

একনেকের প্রধান প্রকল্পগুলো হচ্ছে: পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (আরআইআইপি-২)। এর ব্যয় ধরা হয়েছে ৭৩৭ কোটি টাকা। এর মধ্যে ৯৮ কোটি টাকার প্রকল্প সহযোগিতা রয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেক’র চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।

তিস্তা বাঁধ প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ৯৬,৫৭৫ হেক্টর জমি সেচ প্রকল্পের আওতায় আনা হবে যাতে তিন কোটি টাকার ও বেশি মূল্যের অতিরিক্ত ৩.৬ লাখ টন ধান উৎপাদন হবে।

২০০৯-১০ অর্থবছরে প্রকল্পটি শেষ করা হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, গ্রাম পর্যায়ে ব্যপক কর্মসংস্থান ও গ্রামীন জনগোষ্ঠীর আয়  ও জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে।

সভার পর সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বলেন, “আমরা তিস্তা বাঁধের জন্যে বৈদেশি সাহায্যের জন্যে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি”।

সাইফুর রহমান বলেন, অবশেষে সরকার আমাদের গুরুত্বপূর্ণ কৃষি খাতকে বিবেচনায় রেখে নিজেদের অর্থায়নে এই প্রকল্পের কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, এই প্রকল্পের প্রধান লক্ষ হচ্ছে-- দেশের উত্তরাংশের ৯৬,৫৭৫ হেক্টর এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে সেচকাজ পরিচালনা করা। 

একনেকের বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে, ৫০ কোটি টাকা ব্যয়ে সিলেটে পানি সরবরাহ, সেনিটেশন এবং ড্রেনেজ প্রকল্প, ৬৫ কোটি টাকার প্রকল্প সহযোগিতাসহ মোট ৯৮ কোটি টাকা ব্যয়ে উপকূলীয় এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং ৪০ কোটি টাকার প্রকল্প সহযোগিতাসহ ২৬৬ কোটি টাকা ব্যয়ে ৬৪টি জেলায় স্বাস্থ্য ও পরিবেশ, স্যানিটেশন ও পানি সরবরাহ প্রকল্প।

এছাড়াও রাজশাহী নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে ১১৫ কোটি টাকা ব্যয়ে গ্যাস সরবরাহ ব্যবস্থা এবং খুলনা ও ভেড়ামারার মধ্যে ৬৮৫ কোটি টাকা ব্যয়ে গ্যাস সরবরাহ লাইন বসানোর প্রকল্প। এরমধ্যে প্রকল্প সহযোগিতায় বরাদ্দ রয়েছে ৩২৬ কোটি টাকা।

একনেক ৮০ কোটি টাকার মূল্যে চাঁদপুরে ১৫০ মেগাওয়াট ক্ষমাতসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ অনুমোদন করেছে।

আটটি প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে। এছাড়া বাকি পাঁচটি প্রকল্পের জন্যে এডিবি, ডিএফআইডি, জার্মানি ও ডেনমার্ক সহায়তা দেবে।

পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, পানি গবেষণামন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং সংশ্লিষ্ট সচিবরা সভায় উপস্থিত ছিলেন।